You are here : Home »

Latest Post

Glitz Xtreme লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Glitz Xtreme লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মেয়েদের সম্পূর্ণ নগ্ন ‘রিয়েলিটি শো’ টিভিতে প্রচারিত হচ্ছে !!

Written By bdnews online on সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৩ | ৯:১৫ AM

সম্প্রতি নারীদের নিয়ে বিশ্বে প্রথমবারের মত শুরু হয়েছে ন্যাকেড রিয়েলিটি শো। ডেনমার্কের একটি টেলিভিশনে প্রচারিত হচ্ছে এই নতুন টিভি রিয়েলিটি শো’টি।
 
ইতোমধ্যেই দেশটিতে অনুষ্ঠানটিকে ঘিরে চলছে উত্তেজনা আর তুমুল বিতর্ক। এই অনুষ্ঠানকে ডেনমার্কে বলা হচ্ছে স্রেফ একটি রিয়েলিটি শো। নির্মাতারা দাবি করছেন, ‘‘এটি একটি কাব্য, নগ্নতা নয়।’’
 
উদ্যোক্তারা এই শো’কে শিল্পকলা হিসেবে দেখাতে চাইলেও, নারী শরীর যে আজও পুরুষের কাছে নেহাতই পণ্য ছাড়া কিছু নয় তাই চোখে আঙুল দিয়ে প্রমাণ করা হয়েছে বলে অভিযোগ করছেন অনেকে।
 
শো’র জন্য একেকজন মেয়েকে আড়াই শো ইউরো দেয়া হয়। মজার ব্যাপার, প্রত্যেকটি শো’তেই পারিশ্রমিকের টাকা দর্শকদের সামনে নগ্ন অবস্থায় মঞ্চের ওপরই দিয়ে দেয়া হয়।
 
এ ধরনের একটি শো কিভাবে সরকারী ছাড়পত্র পেলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে দেশটিতে। নারীকে এভাবে উপস্থাপনের জন্য বিশ্ব গণমাধ্যমেও এখন বিতর্কের ঝড়।
 
নারী অধিকার নিয়ে যারা কাজ করেন তাদের অভিযোগ, এভাবে উপস্থাপনের মাধ্যমে নারীর সম্মানহানি করা হচ্ছে। ডেনমার্কের মানবাধিকার কর্মীরাও এ ধরনের রিয়েলিটি শো বন্ধের দাবি তুলেছেন।
 
তারা দাবি করেন, মানবদেহকে ‘জড়বস্তুর’ মতো উপস্থাপন করা একটি গুরুতর মানবতাবিরোধী অপরাধ।
 
শো’তে দেখা যায় একজন নারী পুরোপুরি নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন হলভর্তি দর্শকের সামনে। স্পট লাইটের বীম সম্পূর্ণ ঝুলে আছে নগ্ন নারীদেহের পর। মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে মেয়েটি।
 
তার পাশেই সামান্য আলোতে মুখোমুখি বসে দুজন পুরুষ হোস্ট। তারা আলাপের ছলে একের পর এক মন্তব্য করতে থাকেন চোখের সামনে থাকা নারীদেহের প্রলেপ, খাঁজ এবং শৈল্পিক ঢেউ নিয়ে।
 
সেই বর্ণনা শুনে হলভর্তি দর্শক হাত তালি দিয়ে অভিনন্দন জানান সেই নগ্ন নারীকে। আর এই পুরো দৃশ্য ক্যামেরায় বন্দী করে সেটা টেলিভিশনে প্রচার করা হচ্ছে।

নোভা’র নগ্নছবি নিয়ে আবার আলোচনা

মিডিয়া থেকে প্রায় হারিয়েই গিয়েছিলেন এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী নোভা। তবে বেশ কিছু মিডিয়ার একটি খবর আবারও আলোচনার কেন্দ্র বিন্দুতে চলে আসেন বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিতর্কিত এই নায়িকা। ‘‘মা হয়েছেন নোভা’’ এই খবরটিই তাকে আবার আলোচনায় নিয়ে আসে।
 
অবশ্য আলোচনার সূত্রপাত সেখানে নয়, আলোচনায় কেন্দ্রবিন্দু অন্যখানে। কারণ নোভা এতদিন মিডিয়ার কাছে দাবি করে আসছিলেন, তিনি এখনো বিয়ে করেননি। তাই যখন অবিবাহিত নোভা মা হবার যোগার তখনতো সবার চোখ চড়কগাছ।
 
অবশ্য ব্যাপক বিতর্কের মুখে অবশেষে নোভা স্বীকার করলেন, ২০১১ সালের ম্যাজিক ডে ১১-১১-১১ তে নাট্য নির্মাতা রায়হান খানকে বিয়ে করেছেন তিনি। আর সে বিয়ে সবাইকে জানান দিতে ধানমন্ডির একটি রেষ্টুরেন্টে বিয়ে পরবর্তী সংবর্ধনারও আয়োজন করে নোভার পরিবার। এসব খবর অবশ্য আগেই প্রকাশিত হয়েছিল আজকের বাংলাদেশে।
 
তবে এ খবর প্রচারের পর পরই হঠাৎ করেই ইন্টারনেটসহ ফেসবুকে প্রকাশ পেয়েছে নোভার বেশ কিছু নগ্ন ছবি। এর আগেও একবার এসব ছবি প্রকাশ পেয়েছিল। তবে সেবার সবার অনুরোধে প্রায় সব জায়গা থেকে ছবিগুলো সরিয়ে নেয় সার্চ ইঞ্জিনগুলো। এবার আবার গুগল, জিমবিওসহ বেশ কিছু ওয়েব সাইডে এখন সহসাই দেখা যাচ্ছে সে সব ছবি। তবে এসব ছবি যারা ছড়াচ্ছেন তাদের পরিচয় রয়েছে অজ্ঞাত।
 
ধারণা করা হচ্ছে, হঠাৎ করে আলোচনায় আসা নোভাকে নিয়ে একটি মহল ফায়দা লুটার চেষ্টাতেই প্রচার করে বেড়াচ্ছে এইসব নগ্ন ছবি।
এদিকে, এমন কিছু ছবি সম্প্রতি আজকের বাংলাদেশের হাতেও এসে পড়েছে। প্রকাশের অযোগ্য সে সব ছবি যে নোভা ইচ্ছাকৃত ভাবেই ধারণ করেছিলেন তা স্পষ্ট।
 
তবে ধারণা করা হচ্ছে, ছবি গুলো আজ থেকে অন্তত ৫-৬ বছর আগের তোলা। তবে ফের এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নোভার পরিবারে দেখা দিয়েছে অস্বস্থি। এমনকি এ  কান  সেকান করে এ খবর এখন পৌছে গেছে নোভার কানেও।
 
জানা গেছে এরপর থেকে হতাশ হয়ে পড়েছে নোভার স্বামীও।

নগ্ন হয়ে মঞ্চে ঝড় তুলেছেন লেডি গাগা

এমিটিভির পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রায় নগ্ন হয়ে মঞ্চে ঝড় তুলেছেন মার্কিন পপ শিল্পী লেডি গাগা এবং মাইলি সাইরাস।
 
জানা গেছে,গত সোমবারের এই অনুষ্ঠানে রবিন থিকের সঙ্গে প্রায় অর্ধনগ্ন হয়ে নেচেছেন মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং লেখিকা মাইলি সাইরাস।
 
এদিকে সাইরাসকে একধাপ ছাড়িয়ে, নগ্ন হয়ে মঞ্চে হাজির হন গাগা। মন মাতানো সুরের আবেদনকে ছাড়িয়ে নগ্ন শরীর দেখাতেই ব্যস্ত ছিলেন এই দুই শিল্পী।
 
২০ মিনিটের নাচের দ…ৃ&শ্য দেখা যায়, রবিন থিক ডোরা কাটা লম্বা পোশাকে অর্ধ নগ্ন মাইলি সাইরাসের সঙ্গে গান করছেন। আর গাগা কোনো পার্টনার ছাড়াই রক গানের সুরে বিমোহিত করছেন দর্শকদের।
 
অনুষ্ঠানটির আয়োজকরা জানিয়েছেন, এটি ছিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। মাইলি সাইরাস এবং লেডি গাগাকে নাচে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
 
আর এ জন্য তাদের প্রচুর টাকাও গুনতে হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
 
এদিকে টিভিতে এ রকম অর্ধনগ্ন অবস্থায় নেচে ভালোই ঝামেলায় পড়েছেন সাইরাস-গাগা। সমালোচকরা এটাকে বলছেন তাদের বাড়াবাড়ি। তবে সাইরাস এবং গাগা জানিয়েছেন, নিন্দুকের এসব কথায় কান দেয়ার সময় তাদের নেই। অনুষ্ঠানকে সফল করার জন্য যা যা দরকার ছিলো, তারা তাই করেছেন।
বিচিত্র ফ্যাশনের জন্য লেডি গাগা বেশি আলোচিত। গানের পাশাপাশি এইডস ও বন্যার্তদের সহযোগিতাসহ নানা ধরনের সামাজিক কাজে যুক্ত তিনি। ২০১৩ সালে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস-এর ৪৫ বছরের কমবয়সী সবচেয়ে প্রভাবশালী নারীদের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন লেডি গাগা।
 
এছাড়া ডিজনি চ্যানেল সিরিজের হানা মন্টানায় নাম ভূমিকায় অভিনয় করার জন্যই মাইলি সাইরাস বিশেষভাবে পরিচিত। হানা মন্টানার সাফল্যর পর অক্টোবর ২০০৬-এ তার গানের একটি সিডি প্রকাশিত হয়। এখানে তিনি শোয়ের আটটি গান গেয়েছিলেন।
 
সঙ্গীত জগতে পেশাদার গায়িকা হিসেবে তার প্রথম একক অ্যালবাম মিট মাইলি সাইরাস, যা প্রকাশ পায় ২৩ জুন ২০০৭ তারিখে। এই অ্যালবামে ‘‘সি ইউ এগেন’’ এর প্রথম দশটি সফল গান ছিলো। রেডিও ডিজনি এর মূলস্রোতের টপ ৪০ -এ উঠে আসতে এবং বেতার জগতের সাফল্যকে ছুঁতে এই গান সাইরাসকে সাহায্য করেছিলো বলে মনে করা হয়।

শাহরুখ খান ২০১৪ সালের ঈদে পরবর্তী সিনেমা মুক্তি

শাহরুখ খান ২০১৪ সালের ঈদে তার অভিনীত পরবর্তী সিনেমা মুক্তি দিচ্ছেন-- খবরটি নিশ্চিত করার পর এবার জানা গেল, ওই বছরের দিওয়ালিতেও আরেকটি সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন তিনি। ওই সময় ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। জি মিডিয়া ব্যুরো জানিয়েছে, ফারাহ খানের পরিচালনায় এ পর্যন্ত তিনটি সিনেমায় কাজ করেছেন শাহরুখ। ফারাহর ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে শাহরুখের সঙ্গে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় ফারাহ্র সঙ্গে আরও একবার কাজ করবেন ওই জুটি। চলতি বছরের ঈদে শাহরুখ-দীপিকা অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমাটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে অন্যতম ব্যবসা সফল ভারতীয় সিনেমার স্থানটি দখল করে নেয়। ৯ অগাস্ট মুক্তির পর ১৫ দিনেই সিনেমাটি আয় করে ২০০ কোটি রুপি। ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার শুটিং এবং প্রচারণার কাজে ব্যস্ত থাকায় ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিং পিছিয়ে দেন শাহরুখ। সেপ্টেম্বর মাসে দুবাইয়ে শুরু হবে সিনেমাটির শুটিং। এতে অভিষেক বচ্চনও অভিনয় করবেন।

মায়ের প্রেমিকের বিরুদ্ধে অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ

তিনমাস নিখোঁজ থাকার পর হঠাৎ করেই ফেরত এলেন সপ্তদশী তেলেগু অভিনেত্রী আর ফেরত এসেই অভিযোগ তুললেন যৌন হয়রানির। এই যৌন হেনস্থা অভিযোগ তোলেন তার মায়ের প্রেমিকের বিরুদ্ধে।
 
তেলুগু টিভি-সিনেমার ওই অভিনেত্রীর অভিযোগ থেকে জানা যায়, তিনি নাবালিকা এবং তাঁকে যৌন হেনস্থা করেছেন মায়ের প্রেমিক! গত ২৭ মে থেকে নিখোঁজ ছিলেন ওই অভিনেত্রী। তখন ঘটনাচক্রে পুলিশের কাছে অভিযোগ জানান এন প্রসাদ রাও নামের এক ব্যক্তি। আর নাটকীয় ভাবে সেই এন প্রসাদ রাও-এর বিরুদ্ধেই এবার যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সপ্তদশী অভিনেত্রী।
 
পুলিশের কাছে কিশোরীর বক্তব্য, কৃষ্ণা নগরের বাড়িতে তাঁদের সঙ্গেই থাকতেন প্রসাদ রাও। তিনি কোনওভাবেই তাঁর বায়োলজিক্যাল ফাদার নন। এবং প্রসাদ রাও-এর হাতে নিয়মিত যৌন হেনস্থা সহ্য করতে না পেরে ওই অভিনেত্রী পালিয়ে যান। পুলিশকে তিনি জানিয়েছেন বিবাহ বিচ্ছিন্না মা এবং তাঁর প্রেমিকের সঙ্গে এক বাড়িতে থাকতে মোটেও ভাল লাগছিল না তাঁর। তাই পালিয়ে গিয়ে এক হোস্টেলে তিন মাস কাটিয়ে ফিরে আসেন।
 
পুলিশের তরফে জানানো হয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে অভিযোগকারিণীর বয়ান নেয়া হবে। তাঁর বয়ানের ভিত্তিতে প্রসাদ রাও-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হতে পারে।

অশ্লীল প্রস্তাবে অস্থির অমৃতা

নবাগতা নায়িকা অমৃতা খান। ক্যারিয়ারের শুরুতেই ব্যাপকভাবে আলোচনায় এসেছেন তিনি। এ জগতে তার অভিজ্ঞতা আপাত দৃষ্টিতে মধুর হলেও দর্শকদের অগোচরে আছে কিছু তিক্ততা। কিছু পরিচালক-প্রযোজকের আচরণে রীতিমত অতিষ্ট তিনি।
 
রোববার অমৃতা তার দুঃখ ও ক্ষোভের কথা জানালেন। তিনি অভিযোগ করেন, কয়েকজন পরিচালক প্রযোজক তাকে বাজে প্রস্তাব দিয়েছেন। একারণে তিনি অনেকগুলো চলচ্চিত্রে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন। তেত্রিশ মিলিমিটারে তিনি আর কাজ করবেন না বলেও সিদ্ধান্ত নিয়েছেন। এখন শুধু ডিজিটাল চলচ্চিত্রে দেখা যাবে তাকে।
 
প্রতিনিয়ত নতুন ছবির অফার পাচ্ছেন তিনি। কিন্তু এসব চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাবের পাশাপশি বিড়ম্বনাও উপহার দিচ্ছেন পরিচালক প্রযোজকরা।
 
এ প্রসঙ্গে অমৃতা খান বলেন, ‘‘আমি সুস্থধারার ভালো ভালো চলচ্চিত্রে কাজ করতে চাই। ডিজটাল ফরমেটের চলচ্চিত্র ছাড়া পুরনো ফরমেটের চলচ্চিত্রে কাজ করতে চাই না। তাই পরিচালকদের প্রতি অনুরোধ পুরনো ফরমেটের চলচ্চিত্রের জন্য অনুরোধ নিয়ে আসবেন না। এছাড়াও আমাকে কিন্তু নতুন নায়িকা হিসেবে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বারবার।
 
পরিচালক প্রযোজকরা আমাকে চলচ্চিত্রে কাস্টিংয়ের বিনিময়ে বাজে অফার করছেন। আমি সেসব কাজ ফিরিয়ে দিচ্ছি এবং বিব্রত হচ্ছি। তাই আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের অফার নিয়ে আমার কাছে কেউ আসবেন না। এবং চলচ্চিত্রে কাজ করতে আসা নায়িকাদের এ ধরনের প্রস্তাব যারা করেন তাদের সেসব হীন মানসিকতার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’
 
এ কারণে সর্বশেষ প্রযোজনা সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড মুভিজের প্রযোজক শ্রাবণ চৌধুরী সুমনের ‘বাজে প্রেমের ছোঁয়া’ চলচ্চিত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অমৃতা খান।
 
পরিচালক আতিক রহমানের গেইম ছবিতে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা এ নায়িকা বর্তমানে কাজ করছেন প্রয়াত অভিনেতা সালমান শাহ ও চিত্রনায়িকা মৌসুমী অভিনীত জনপ্রিয় বাংলা ছবি ‘অন্তরে অন্তরে’ এর রিমেকে।
 
উল্লেখ্য, আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে অমৃতার প্রথম চলচ্চিত্র গেইম। এ ছবিটি মুক্তির পরপরই অমৃতা তার নতুন কিছু ছবিতে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন। এছাড়া আগামী অক্টোবর থেকে রয়েল অনিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ এর শ্যুটিং শুরু হতে যাচ্ছে বলে জানান এ অভিনেত্রী।

পর্ণো কেলেঙ্কারির দায়ে উ. কোরিয়ার গায়িকাকে গুলি করে হত্যা

পর্ণো কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার শাস্তি হিসাবে গুলি করে মেরে মৃত্যুদন্ড দেয়া হলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের প্রাক্তন বান্ধবী হুন সং উলকে। পরিবারের লোকের সামনেই গায়িকা হুনকে গুলি করে মারা হল। পর্ন কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার প্রমাণ মেলার পরেই নাকি সরকারের তাকে এই শাস্তির বিধান দেন।
 
খবরে প্রকাশ শাসক কিমের বান্ধবী ছাড়াও আরও ১২ জনকে একই কারণে গুলি করে মেরে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। মেশিনগানের সামনে দাঁড়িয়ে একে একে ১৩ জনকে গুলি করে মারা হয়।
 
হুন সহ মৃত্যুদন্ড হওয়া এই ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ নিজেদের মধ্যে সেক্সের ভিডিও তোলার পর, তা বিক্রি হয়। এই নিয়ে উত্তর কোরিয়ায় বেশ শোরগোল পড়ে যায়। দেশের বর্তমান শাসক কিম জং উনের বাবা কিং জং ইল তখনই নিষেধ করেন হুনের সঙ্গে সম্পর্ক রাখতে। এরপরেও বান্ধবী হুনের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গিয়েছিল কিং জংক।
 
প্রাক্তন বান্ধবী হলেও প্রশাসক কিম নাকি এই শাস্তি নিয়ে নিজেকে আরও উঁচুতে তুলে ধরলেন এমন দাবিও করা হয়েছে। তবে প্রশাসন এ বিষয়ে কোনো মুখ খুলছে না।
 
E-mail : newsbd4@gmail.com
Copyright © 2013-14. XtremeNews Bangladesh Inc. - All Rights Reserved
Powered by Xtreem News ICT Team